স্পেনে ফাইনাল খেলায় জয়ী দলের বিজয় উৎসব উৎযাপন করা হয়। সোমবার(১৯ জানুয়ারী ) রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে বিজয়ী দলের অধিনায়ক রিপন আহমেদের সভাপতিত্বে ও আনিছ আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক ক্রিড়া সম্পাদক আবু বক্কর তামিম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলিম আহমেদ ,কাজী শুভ,আশরাফ আহমদ,রুবেল আহমদ,কামিল আহমদ সুবেল,রেজওয়ান আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম ,অলী আহমদ , সাত্তার , জাবেদ, ফরহাদ ,আয়েস আহমদ ,কাউছার আহমেদসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ইন্টার মাদ্রিদ ফুটবল টুর্নামেন্ট সিজন ১, ২০২৫/২০২৬ এ ৮ টিম অংশগ্রহণ করে এতে সার্বিকভাবে সহযোগিতা করে আ্যসোসিয়েশন ভালিয়ান্তে বাংলা। ৮ টি টিমের মধ্যে ফাইনালে মুখোমুখি হয় এফ সি এস টি স্পোর্টিং ক্লাব ও চামারটিন স্পোর্টিং ক্লাব। ২ /০ গোলে বিজয় লাভ করে এফ সি এস টি স্পোর্টিং ক্লাব।তারা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।
চ্যাম্পিয়ন দল এফ সি এস টি -এর কর্ণধার রিপন আহমেদ সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রানার্সআপ দলের প্রতিও শুভকামনা জানান।