দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন রাফসান সাবাব নিজেই। বিয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন,
“পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।”
রাফসান ও জেফারের ঘনিষ্ঠতা নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই। বিভিন্ন অনুষ্ঠান ও ঘরোয়া আড্ডায় তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের কৌতূহল বাড়ালেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনোই কথা বলেননি তারা। অবশেষে বিয়ের ঘোষণার মধ্য দিয়ে সেই জল্পনার পরিসমাপ্তি ঘটালেন এই তারকা দম্পতি।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ারে ভাসছেন নবদম্পতি। শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে থেকেই রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডের ব্যাংককে একসঙ্গে তাদের দেখা যাওয়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে। সে সময় ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে একটি রেস্তোরাঁয় তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাদের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়ে ওঠে।
সব আলোচনা ও জল্পনার অবসান ঘটিয়ে এবার আনুষ্ঠানিকভাবে নতুন জীবন শুরু করলেন রাফসান–জেফার। শোবিজ অঙ্গনে এই বিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে