স্পেনের রাজধানী মাদ্রিদে বাঙ্গালী মালিকানাধীন “মধুর কেন্টিন কাচ্চি হাউজের শুভ উদ্ভোদন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারী) মাদ্রিদের বাঙ্গালী পাড়া খ্যাত লাভাপিয়েস এলাকার কাইয়ে ভ্যালেন্সিয়া ২৪ নাম্বারে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার।
এ উপলক্ষে রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যাবসায়ী ওমর ফারুক ও নজরুল ইসলাম প্রতিষ্ঠানের সাফল্য কামনায় দোয়ার আয়োজন করেন। কুরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান বিন মোহাম্মদ উল্লাহ, পাকিস্তানি মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইউসুফ, মাওলানা আনাস আহমেদ চৌধুরী। এরপর আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্টানের স্বত্তাধীকারী বিশিষ্ট ব্যাবসায়ী ওমর ফারুক ও নজরুল ইসলাম যৌথভাবে বলেন, এই প্রতিষ্ঠান আপনারা বাংলাদেশী সবার আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া এই প্রতিষ্ঠান চালানো যাবেনা। প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করেই আমরা এ রেষ্টুরেন্ট করেছি। বাংলাদেশিদের সব ধরনের সুস্বাধু খাবার পাওয়া যাবে।
আমন্ত্রিত অতিথিরা বলেন এই প্রতিষ্ঠানের যাত্রার ফলে বেশ কিছু বাংলাদেশির কর্মস্থানের ব্যবস্থা হয়েছে। আশা করি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবাই সততার সঙ্গে কাজ করবেন। তারা আরো বলেন, নতুন নতুন যত বেশী বাংলাদেশী ব্যাবসা প্রতিষ্টান স্পেনে বৃদ্ধি পাবে ততবেশী স্পেনে বাংলাদেশের মুখ উজ্জল হবে। স্পেন ও ইউরোপের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী করে তুলতে প্রবাসীদের সাফল্য গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন বলে ও মন্তব্য করেন অতিথিরা।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি মধ্যাহ্নভোজে অংশ গ্রহন করেন।