স্পেনে টেস্টি তুর্কা পরিবারের ২০ বছর পুর্তি উপলক্ষে মাদ্রিদের জিরো পয়েন্ট খ্যাত সল এলাকার টেস্টি অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে টেস্টি তুর্কা এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ফেনী জেলা ফোরাম ইন স্পেনের উপদেষ্টা আবুল কাসেম এর আয়োজনে সৌহার্দপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা ফোরামের উপদেষ্টা জালাল আহমেদ,উপদেষ্টা জাহাঙ্গীর আলম, উপদেষ্টা এনামুল হক খোকন, ফেনী ফোরামের সভাপতি মো: আরাফাত হোসেন,সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি জনাব ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক জনাব নিজাম উদ্দিন সহ ফেনী জেলা ফোরাম এর সকল সদস্য এবং টেস্টি তুর্কা এর সকল কর্মকর্তা কর্মচারী সহ আমন্ত্রিত সাংবাদিক এবং অতিথিরা।
মো: শাহনেওয়াজ শান্ত এর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় কুরআন তিলাওয়াত করেন ইব্রাহিম। এছাড়া টেস্টি তুর্কা পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানের শেষে আবুল কাসেম সমাপনী বক্তৃতায় উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানে আসার জন্য এবং টেস্টি তুর্কা পরিবারের ২০ বছর পুর্তি’র জন্য সবাইকে সাথে থাকাতে ধন্যবাদ জানান।এছাড়াও অনুষ্ঠানে সকল কর্মচারিকে পুরষ্কার দেওয়া হয় এবং অনুষ্ঠান শেষে লটারির ড্র অনুষ্ঠিত হয়,এবং ১ম, ২য় স্থানকে কে আকর্ষনীয় মোবাইল ফোন দেওয়া হয়। ২০০৫ সাল থেকে শুরু হওয়া টেস্টি তুর্কায় অর্ধশতাধিক লোকজন কাজ করে।