বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রিদের মহিলা নেতৃবৃন্দ।বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর অস্থায়ী কার্যালয়ের হলরুমে এ সময় বিপুল সংখ্যক প্রবাসীরা অংশগ্রহণ করেন। হরেক রকম বাঙালি ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজন ছিল মনোমুগ্ধকর।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী নতুন প্রজন্মদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফিজ জহির উদ্দিন। অ্যাসোসিয়েশন এর সভাপতি আল মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুরাদ মজুমদারের পরিচালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও বায়তুল মুকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার।
তিনি মোনাজাতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ এবং দেশের সকল রাষ্ট্রীয় আইন মানা ফরজ। পরে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।