নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। বুধবার দুপুরে তিনি সেখানে উপস্থিত হন।
বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেই ঘটনার মাত্র দুই দিনের মধ্যেই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করাকে কূটনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে দেখা হচ্ছে।