বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১.৮৯ বিলিয়ন ডলারে।
বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তথ্য অনুযায়ী-
গ্রস রিজার্ভ (১০ ডিসেম্বর): ৩১,৮৯০.০৭ মিলিয়ন ডলার
আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ: ২৭,২২৪.৪২ মিলিয়ন ডলার
এর আগে ১ ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ ছিল-
গ্রস রিজার্ভ: ৩১,২০৫.৬৪ মিলিয়ন ডলার
বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ: ২৬,৫১০.৬৪ মিলিয়ন ডলার
অর্থনীতিবিদদের ব্যাখ্যায়, আইএমএফের বিপিএম-৬ মডেলে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট রিজার্ভ নির্ধারণ করা হয়। ফলে এই পরিমাপই দেশের প্রকৃত রিজার্ভ অবস্থার প্রতিনিধিত্ব করে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক রপ্তানি আয় ও বৈধ পথে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধির কারণে রিজার্ভে এই ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।