২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত হয়ে সরকারি গেজেটে ‘জুলাই শহীদ’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোট ৮৩৬ জন। তাদের পেশাগত ব্যাকগ্রাউন্ড বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পুলিশ হেডকোয়ার্টার।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক মাধ্যমে ওই বিশ্লেষণটি শেয়ার করেন।
শ্রমিক–ই সর্বোচ্চ সংখ্যায় নিহত
প্রতিবেদন অনুযায়ী, গেজেটভুক্ত শহীদদের মধ্যে সবচেয়ে বেশি ২৭৮ জন ছিলেন শ্রমিক।
দ্বিতীয় সর্বোচ্চ নিহত হয়েছে ছাত্র—সংখ্যায় ২৫১ জন।
পুলিশের প্রতিবেদন মতে, গেজেটভুক্ত জুলাই শহীদের মধ্যে ২৫১ জন ছাত্র, বেসরকারি চাকরিজীবী ১৩৬ জন, ব্যবসায়ী ১২৫ জন, বেকার ১১ জন, মিডিয়াকর্মী ১০ জন, প্রবাসী ৭ জন, সরকারি চাকরিজীবী ৬ জন, শিক্ষক ৪ জন, আইনজীবী ২ জন, গৃহিণী ২ জন, চিকিৎসক ২ জন, বিয়ের কাজী ১ জন এবং সোর্স ১ জন।