আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব নাম প্রকাশ করেন।
এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করেছিল দলটি। বাকি ৬৩ আসনের মধ্যে এবার ৩৬ আসনের প্রার্থী চূড়ান্ত হলো।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু এবং নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম।
এ ছাড়া সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ এ এম ইকবাল হোসেন, নড়াইল-২ এ মনিরুল ইসলাম, খুলনা-১ এ আমির এজাজ খান, পটুয়াখালী আসনে মোহাম্মদ শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ এ জয়নাল আবেদীন এবং ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ এ আবু ওহাব আখাদ আলী, কিশোরগঞ্জ-১ এ মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ এ মো. মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ এ এস এ জিন্নাহ কবির এবং মুন্সিগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামানকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
এতে করে মোট ঘোষিত প্রার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পেল এবং শিগগিরই বাকি আসনগুলোতেও প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।