বার্সেলোনায় বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন গোলাপগঞ্জ এসোসিয়েশন এন কাতালুনিয়া তাদের উপদেষ্টা সাব্বির আহমদ দুলালের বাংলাদেশ সফর উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
রবিবার বার্সেলোনার একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুমিন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. খোকন উদ্দিন খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক লিমন আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ-ধর্মবিষয়ক সম্পাদক আকরামুল ইসলাম খায়রুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আব্দুল জব্বার, উপদেষ্টা সাব্বির আহমদ দুলাল, সোহেল আহমদ, বাবুল আহমদ, বেলাল আহমদ, মঈনুল ইসলাম, মনসুর আহমদ, আয়াজিজুর রহমান মুজিব, সহ-সভাপতি নজরুল ইসলাম, রুহেল আহমদ আলাল, পারভেজ আহমদ প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরহাদ আহমদ আজিম, নাজিম আহমদ, জুয়েল হোসেন, নাজমুল হোসেন, তাজুল ইসলাম, নাসির আহমদ শানু, কামাল আহমদ খান, ছাদিয়ান আহমদ, আলী আজগর জুবায়ের, শাহীন আহমদ, আবুল কাশেম, হাসান আহমদ, বাবলু আহমদসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথি সাব্বির আহমদ দুলালের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তিনি নিরাপদ সফরের জন্য সবার দোয়া কামনা করেন।
এ সময় সংগঠনের নতুন সদস্য ফরম উন্মোচন করেন প্রধান উপদেষ্টা আব্দুল জব্বার।