রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সুস্থতার জন্য রাজনৈতিক বিভাজন অতিক্রম করে দেশজুড়ে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ দোয়া করছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
রোববার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে চমক খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন—
“পুরো জাতি আপনার সুস্থতার প্রার্থনায়। আল্লাহ আপনাকে দ্রুত আরোগ্য, শক্তি ও শান্তি দান করুন।”
এদিকে, সম্প্রতি প্রকাশিত হয়েছে লুইপার নতুন গান ‘চুড়ি ছাম ছাম’, যেখানে মডেল হিসেবে অংশ নিয়েছেন রুকাইয়া জাহান চমক। গানটিতে তার গ্ল্যামারাস লুক ও প্রাণবন্ত পারফরম্যান্স ইতোমধ্যে দর্শকদের নজর কাড়ছে, যা গানটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।