নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এম্বুলেন্সের চালক মোজাম্মেল নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের বাড়ি সিলেটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে এনা পরিবহনের একটি বেপরোয়া গতির বাস মাহমুদাবাদ এলাকায় পৌঁছালে এম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় এম্বুলেন্সের চালক গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন এবং বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।