সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ১,২০৭ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ৭৬২ জন, আর বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হয়েছেন ৪৪৫ জন।
শনিবার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে এ তথ্য জানান এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহাদাত হোসেন। তিনি জানান, অভিযানকালে বিদেশি পিস্তল, তিনটি দেশীয় তৈরি এলজি, চারটি রাউন্ড গুলি, তিনটি ককটেল বোমা, ম্যাগাজিন, পাঁচটি রামদা, একটি চাপাতি, সাতটি রাউন্ড কার্তুজ, একটি পাইপগান এবং একটি একনলা এলজি সহ বিভিন্ন ধরনের ধারালো ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে এমন অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে পুলিশ।