দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও সাতজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ৫৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার প্রকাশিত অধিদপ্তরের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন নারী এবং তিনজন পুরুষ।
চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৩৭৭ জনে। এদের মধ্যে পুরুষ ১৯৬ জন এবং নারী ১৮১ জন।
এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯২ হাজার ৭৮৪ জন চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৭ হাজার ৮৩৯ জন পুরুষ এবং ৩৪ হাজার ৯৪৫ জন নারী।