ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়েছে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক শীর্ষ ফুসফুস স্বাস্থ্য সম্মেলন। মঙ্গলবার (১৮ই নভেম্বর) এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
International Union Against Tuberculosis and Lung Disease (The Union) আয়োজিত গ্লোবাল ফুসফুস স্বাস্থ্য সম্মেলনের এবছর ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে ইউরোপের সুপরিচিত বেল্লা সেন্টার
(Bella Center)।
এবারের সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ডা. নাসির উদ্দিন, উপপরিচালক (প্রশাসন), এবং ডা. রিফাত জাহান খান, টিপিএটি কো-অর্ডিনেটর, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর। তারা বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ গবেষণা পত্র পরিদর্শন করেন এবং দেশের টিবি নিয়ন্ত্রণ কার্যক্রমের বিভিন্ন অগ্রগতি ও অভিজ্ঞতা আন্তর্জাতিক অংশ গ্রহণ কারীদের সঙ্গে মত বিনিময় করেন।
ফুসফুস স্বাস্থ্য ও টিবি মোকাবিলায় বৈশ্বিক সমাগম টিবি–সহ বিভিন্ন ফুসফুস-সংক্রান্ত রোগ প্রতিরোধ, গবেষণা, নীতি প্রণয়ন এবং যৌথ সমাধানের পথ তৈরির লক্ষ্যেই প্রতি বছর দ্য ইউনিয়ন এই সম্মেলন আয়োজন করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, গবেষক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের জন্য এটি এক অনন্য জ্ঞান-বিনিময় ও অভিজ্ঞতা ভাগ করার প্ল্যাটফর্ম।
বিশ্বের বৃহত্তম ফুসফুস স্বাস্থ্য সম্মেলনগুলোর একটি প্রতিবছর হাজারো বিশেষজ্ঞের সমাগমে এই সভাটি ইতোমধ্যেই নিজেকে বিশ্বের বৃহত্তম ফুসফুস স্বাস্থ্য সম্মেলনগুলোর মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফুসফুস স্বাস্থ্য, টিবি, এয়ার পলিউশন, নন-কমিউনিকেবল ডিজিজ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণে নতুন গবেষণা, উদ্ভাবন, নীতি ও সমাধান নিয়ে এখানে বিস্তৃত আলোচনা হয়।