শাহরাস্তি পৌর ১১ নং ওয়ার্ড সাহেব বাজার বিএনপি, যুবদল ,ছাত্রদল ও এর সহযোগী অঙ্গ সংগঠনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি পৌরসভা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আমির হোসেন গাজীর সভাপতিত্বে -শাহরাস্তি পৌর যুব দলের যুগ্ন আহ্বায়ক শামসুদ্দীন মহিন ও পৌরসভা ১১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের যৌথ সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আলী, শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজি, শাহরাস্তি উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, শাহরাস্তি পৌরসভা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, যুগ্ন আহবায়ক আলী আজগর মোল্লা, পৌরসভা ১১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমির হোসেন পাল, সাধারণ সম্পাদক জহিরুল হক পাটোয়ারী, পৌর বিএনপি’র সহ-সভাপতি সফিউল্লাহ বাচ্চু,
পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মান্নান বিএসসি, শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ড বিএনপি’র নেতা হেদায়েত উল্লাহ মুন্সী, মিজানুর রহমান জমাদার সহ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মেহের উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপি সাবেক সভাপতি মোজাম্মেল হক পাটোয়ারী, পৌরসভা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা ফারুক হোসেন পাটোয়ারী, বাহার আলম বাবু, মোহাম্মদ কালু জমাদার ,আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী তার বক্তব্যে বলেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর হাজিগঞ্জ শাহরাস্তি ৫ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হককে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করতে হবে। শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ড সাহেব বাজার বিএনপি, যুবদল ছাত্রদল ও এর সহযোগী সংগঠনের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন- বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে শাহরাস্তি উপজেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে গ্রামের প্রতিটি ঘরে ঘরে নারী ও পুরুষের কাছে ধানের শীষের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।