২২ বছরের অপেক্ষার অবসান—ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে মোরসালিনের দুর্দান্ত গোলেই লাল-সবুজের ১-০ জয়। মাঝমাঠে হামজা চৌধুরীর লড়াই, রক্ষণভাগের দৃঢ়তা আর গোলরক্ষকের সাহসী ভূমিকা ম্যাচে ফেরার সব চেষ্টাই ব্যর্থ করে দেয় ভারতকে।
এই স্মরণীয় জয়ের মুহূর্তে জাতীয় দলের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২০০৩ সালের পর ভারতের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়—যা দেশজুড়ে ফুটবলে নতুন আশার আলো জ্বালিয়েছে।