বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও “আমরা বিএনপি পরিবার”-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, “আওয়ামী লীগ যা করেছে, আমরা তার সম্পূর্ণ বিপরীত করবো। তারা চরাঞ্চলে বিভেদ সৃষ্টি করেছে, অর্থনৈতিকভাবে মানুষকে শোষণ করেছে— আমরা সেই অন্যায় পথে হাঁটবো না।”
রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রায়পুরার চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল আরও বলেন, “১৭ বছরের নিপীড়ন ও নির্যাতনের পর আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। মা-বোনদের সঙ্গে নিয়ে নির্বাচনের দিন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের এমপিরা সাতবার নির্বাচিত হয়েও জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারেনি, এলাকার কোনো উন্নয়ন কিংবা শিল্প কারখানা গড়ে তুলেনি।”
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন— নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান মাসুদা জামান, রায়পুরা পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী মেম্বার, সিনিয়র সহসম্পাদক কেবল সরকারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।