নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ কুসুম শিকদার দীর্ঘদিন ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। পর্দার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নিয়মিত সক্রিয় থাকেন। তবে একসময় হঠাৎ করেই অভিনয়জগৎ থেকে দীর্ঘ বিরতিতে যান এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নীরবতা ভেঙে বিরতির মূল কারণ প্রকাশ করেছেন কুসুম। তিনি জানান, কাজের প্রতি পূর্ণ মনোযোগ ও দায়বদ্ধতা বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে কিছু সময়ের জন্য দূরে সরিয়ে নেন।
তার ভাষায়, “যদি প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখতে না পারি, তাহলে সেটা শুধু আমার নয়, সবার জন্যই ক্ষতিকর।”
তিনি আরও বলেন, “আমি অনুভব করছিলাম, এমন একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যেখানে হয়তো আমি দেওয়া কথা রাখতে পারব না। তাই নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম কিছুদিন কাজ থেকে দূরে থাকার। যদি কখনো আবার পারি, তখন ফিরব।”