বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে এখন ৩২ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুসারে, বর্তমানে বাংলাদেশের নিট রিজার্ভ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
গতকাল (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।