ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুরপাড় এলাকায় এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ট্রাকের চালক আলামিন (২৮) ও চালকের সহকারী রাশেদুল ইসলাম (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।