ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ সোমবার প্রকাশিত অধিদপ্তরের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া চারজনই পুরুষ। নতুন আক্রান্তদের মধ্যে ৬৩২ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ২৪৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩৪ জন পুরুষ এবং ১১৫ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৭৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৩৭ হাজার ৩০৩ জন পুরুষ এবং ২৩ হাজার ৪৮৮ জন নারী।
ডেঙ্গু আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা মশার প্রজননস্থল ধ্বংস এবং দ্রুত চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন।