২০২৪ সালে বিশ্বব্যাপী অন্তত ১২২ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন,আহত হয়েছেন অসংখ্য সংবাদকর্মী। সাংবাদিকদের ওপর এ ধারাবাহিক সহিংসতার প্রতিবাদে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে শনিবার এক মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে।
মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি ব্রিটিশ-বাংলা কমিউনিটির বিশিষ্টজনরাও সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইন,সঞ্চালনায় ছিলেন জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জেনারেল সেক্রেটারি ও ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এর কলামিস্ট মাহবুবা জেবিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন।
এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জুনায়েত রিয়াজ,ল’ অ্যাফেয়ার্স সেক্রেটারি মাহবুবুল আলম তোহা, পাবলিকেশন সেক্রেটারি আবদুল কাদের জিলানী,কমিউনিটি এনগেজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী, অন্যদের মধ্যে রাকেশ রহমান, আহমেদ সাদিক, আজিজুল আম্বিয়া, মারুফ গিয়াস বাপ্পি, মো. মনির হোসেন, শাহিদুর রহমান, ফারিয়া আক্তার সুমি, শেখ নাসির উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, জান্নাতুন্নেসা চয়ন, মনির হোসেন, মাসুম বিল্লাহ, আবছানা রহমান, তানভীর আহমেদ, কাওছার বখত মহিম, শরীফ আলম, ও মো. মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা ফিলিস্তিনের গাজা ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সাংবাদিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীন সংবাদচর্চার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।