বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান বলেছেন,দেশ ও জনগণের সেবায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের সবাইকে নজর রাখতে হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশন সবসময় মানুষ ও দেশের জনগণের কল্যাণে কাজ করে আসছে। আগামী দিনেও সমাজ কল্যাণে কাজ করবে এই ফাউন্ডেশন।
শনিবার (১৮ অক্টোবর) বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেশাল ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন শেষে (ভার্চুয়ালি সংযুক্ত হয়ে) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন (ভার্চুয়ালি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি মো: হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ড্যাব বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাহ মো: শাহজাহান আলী, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিন্টন।
অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ডা. মোস্তফা আজিজ, ডা. এম আর হাসান, ডা. মো: ইউনুস আলী, ডা. এ কে এম মোনারুল কাদির বিটুল। এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন, সাবেক এমপি কাজী রফিক, বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে এম আর ইসলাম স্বাধীন, ফজলুল হক তালুকদার বেলাল, এনামুল হক নতুন,বিএমএ বগুড়ার সভাপতি ডা. আফসারুল হাবিব রোজ, শহীদ জিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: আব্দুল বারী, ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, মাস্টার আমিনুর রহমান তালুকদার, সাবেক মেয়র সাইফুল ইসলাম, আব্দুর রহিম পিন্টু, আবু হাসান, হাবিবুর রশিদ সন্ধান, এম আর হাসান পলাশ, মাহফুজুর রহমান ফারুক, আরিফুর রহমান মজনু, রাকিবুল হাসান হিরু, আব্দুল লতিফ, সুজা উদ্দিন সুজা, আঞ্জু মন্ডল, জাহাঙ্গীর আলম পোটলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে দিনব্যাপী এ স্পেশাল ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৭ হাজার মানুষ সেবা নেয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোয় সন্তোষ প্রকাশ করেছেন রোগীসহ জনসচেতনমহল।