ঢাকার ওসমানী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে’জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই স্মৃতি স্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা শহীদের স্মরণে দোয়া করা হয় এবং একটি ঔষধি বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,জুলাই স্মৃতিস্তম্ভের নকশা ও নির্মাণে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদের স্মৃতি ও জুলাই ইতিহাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।
ডিএসসিসি প্রশাসক মো.শাহজাহান মিয়া বলেন,যখন জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের কেউ উদ্যোগ গ্রহণ করেনি তখন স্থানীয় সরকার উপদেষ্টার উদ্যোগে ও নির্দেশনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের গৌরবময় কাজ হাতে নিয়েছে।