ব্রিটিশ বাংলাদেশি সাহিত্যপ্রেমীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে লন্ডনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী আয়োজ। “পাঠন্মোচন, লেখক-শুভার্থীর কথা” শীর্ষক প্রীতিসভা।আয়োজনটি ঘিরে পূর্ব লন্ডনের পিউর চা-ই ক্যাফের সেমিনার রুম পরিণত হয় সাহিত্য, শিল্প ও সংস্কৃতির মিলনমেলায়।
মুহাম্মদ শাহেদ রাহমান সম্পাদিত ‘আজকের শতাব্দী’ ম্যাগাজিনের ড. আনসার আহমেদ উল্লাহ বিশেষ সংখ্যা এবং কাব্যসংকলন ‘বিলেতে কবিতা লিখার আগে এই দুটি প্রকাশনা উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয় প্রীতিসভাটি। অনুষ্ঠানের আয়োজক ছিল ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি, সহযোগিতায় ছিল ব্রিটিশ বাংলা প্রগেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বরো অব ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মুহাম্মদ ইসলাম। সভাপতিত্ব করেন ব্রিটিশ বাংলা প্রগেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট অধ্যাপক মো.সাজিদুর রহমান। স্বাগত বক্তব্য দেন ‘আজকের শতাব্দী’র সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, এবং অনুষ্ঠান পরিচালনা করেন কবি মিজানুর রহমান মীরু।