রাজধানী রোমে স্থানীয় একটি রেস্টুরেন্টে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার ৭৯তম জন্মদিন রোববার পালন করেছে ইতালি আওয়ামী লীগ।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে জন্মদিন পালন করা হয় এবং পরে দোয়া মুনাজাতের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাসহ দেশের কল্যাণ ও প্রবাসী বাংলাদেশিদের মঙ্গল কামনা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি ও বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতালি আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি কে এম লোকমান হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ ফকির, আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সিদ্দিকী ও আফসার বেপারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক বায়েজিদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ইতালি শাখার সভাপতি ইলিয়াস মোল্লা, সাধারণ সম্পাদক নাসিম হাওলাদার, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি স্বপন হাওলাদার, সাধারণ সম্পাদক রিপন তপাদার, ইতালি আওয়ামী লীগের সম্মানিত সদস্য ইব্রাহীম হোসেন, সোহেল আহমেদ জুয়েল, ফরমান হোসেন, মোঃ মানিকসহ প্রবাসী আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এসময় বক্তারা বলেন,শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, বিশ্ব রাজনীতিতেও এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ সময় দেশ পরিচালনা করে তিনি বাংলাদেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়েছেন। বক্তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ রাজনৈতিক সফলতা কামনা করেন। একই সঙ্গে আগামীতে রোমে।অন্তর্বতী সরকার প্রধান আসলে প্রতিহত করতে ঐক্যের ডাক দেন নেতাকর্মীরা।