সৌদি আরবের রাজধানী রিয়াদের সফল বাংলাদেশি উদ্যোক্তার নাম শামীম আল আমিন। তার প্রতিষ্ঠিত এ এস ট্রাভেলস এন্ড ট্যুরিজম কর্মস্থলে কাজ করছেন পঞ্চাশের অধিক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকরা।
কথায় আছে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাসী হৃদয়ে হবেই দেখা বিজয়ে,স্বপ্ন যদি থাকে মনে আল্লাহর রহমত মিলে যেকোনো সময়ে।আর সেটিই প্রমাণ করলেন কুমিল্লার সন্তান এবং এ এস ট্রাভেলস এন্ড ট্যুরিজমের কর্ণধার শামীম আল আমিন ।
তার সাথে একান্ত আলাপনে জানতে পারলাম শুরুতেই যখন তিনি উদ্যোক্তা হলেন এবং দুজন বন্ধুকে উদ্যোক্তা বানালেন। ইস্টার হওয়ার বিষয়ে যখন প্রচার-প্রচারণা শুরু করলেন সৌদি আরবে কফিল ছাড়া নিজে উদ্যোক্তা হওয়া যায় সেটা অনেকেই বিশ্বাস করতে চায়নি। শুধু তাই নয় তার প্রচার-প্রচারণার ফেসবুকে বিভিন্নভাবে বিভিন্ন জনে বাজে কমেন্টস করেছেন। যেগুলোকে তোয়াক্কা না করে তিনি এগিয়ে গেছেন তার লক্ষ্যে তাইতো আজ তিনি সফল উদ্যোক্তা।
এক মুঠো স্বপ্নকে পুঁজি করে শামীম আল আমিন আজ নিজে যেমন একজন ইনভেস্টর তেমনি তার প্রতিষ্ঠানে এ যাবৎ প্রায় এক হাজারেরও অধিক মানুষ ইনভেস্টরল লাইসেন্স গ্রহণ করেছেন তার মাধ্যমে।
ইনভেস্টর লাইসেন্স করার বিষয় প্রতিদিনই এ এস ট্রাভেলস এন্ড ট্যুরিজমে ভিড় জমাচ্ছেন প্রবাসি বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকরা। শুধু সৌদি আরবেই নয়। অনেকেই বাংলাদেশে বসে প্রতিনিয়ত ইনভেস্টর হওয়ার বিষয়ে পরামর্শ গ্রহণ করছেন শামীম আল আমিন এর কাছ থেকে।
তিনি বললেন, প্রবাসের মাটিতে যত বেশি প্রতিষ্ঠান হবে তত বেশি বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হবে ,দেশে যাবে টাকা, ঘুরবে উন্নয়নের চাকা বাড়বে রেমিট্যান্স প্রবাহ।