বরিশাল জেলা সমিতি ইতালির নবগঠিত কমিটির সভাপতি স্বপন হাওলাদার ও সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিক নির্বাচিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় এক প্রাণবন্ত এক আনন্দ মেলার আয়োজন করা হয়।
সম্প্রতি রোমের মনোরম ইউর পার্কে এই আয়োজনে মিলিত হন প্রবাসী বরিশালের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দসহ অসংখ্য নারী-পুরুষ ও শিশু। রঙিন পোশাক,হাসি-আনন্দ আর প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
বাহারি খাবারের সমৃদ্ধ আয়োজন প্রবাসীদের আনন্দে নতুন মাত্রা যোগ করে। দুপুরের ভুরিভোজ শেষে শুরু হয় শুভেচ্ছা বক্তব্য ও আলোচনার পর্ব।
বক্তারা বরিশাল জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রকাশ করেন।
এসময় বরিশালের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মজিবর শিকদার মোঃ হেলাল উদ্দিন,অ্যাডভোকেট আনিসুজ্জামান, নাসিম আহমেদ, আমিনুল ইসলাম বাতেন, সুমন হক ভূঁইয়া, মামুন খান, সরোয়ার সরদার, মোহাম্মদ জসিম, সাইদুর হাওলাদার। আলমগীর জমাদার, মনিরুজ্জামান,আজম শিকদার, কবির ঘরামী।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন, শরীয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দুর রব ফকির, ঢাকা জেলা সমিতির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইশহাক, ৮ নং কমুনের উপদেষ্টা মোঃ কবির হোসেনসহ আরো অনেকে।
সবশেষে আয়োজনটি রূপ নেয় প্রবাসী বরিশালবাসীর এক অনন্য মিলনমেলায়,যেখানে ছিল বন্ধুত্ব,ভ্রাতৃত্ব আর প্রবাস জীবনের অকৃত্রিম ভালোবাসা।