ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি আবারও সোশ্যাল মিডিয়ায় সরাসরি মন্তব্য করে আলোচনায় এসেছেন।
সম্প্রতি এক নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীর বেবি অয়েল সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে ফেসবুকে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

একজন নারী উদ্যোক্তা লাইভে এসে একটি বেবি অয়েল প্রসঙ্গে বলেন, “এটা আমরা প্রমোশন করি না, শোরুমের এক কোনায় রাখা ছিল। তেলজাতীয় জিনিস হওয়ায় এক্সপায়ার ডেট মুছে গেছে।”

“বোন রে, শোরুম চালাতে যত প্রোডাক্ট লাগে লাগান, কিন্তু এখন থেকে আর বাচ্চাদের কোনো কিছুর সঙ্গে খেলবেন না। এগুলো অনেক বেশি সেনসিটিভ।”
তার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ তার বক্তব্যকে সাহসী ও যৌক্তিক বলছেন, আবার কেউ এটিকে অতিরিক্ত তির্যক মন্তব্য হিসেবে সমালোচনা করছেন।