নেপালের কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার পাশাপাশি বাংলাদেশেও অনুভূত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) ভূমিকম্পের এ তথ্য জানায়।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার বা ৬ দশমিক ২ মাইল গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মাঙ্গান শহরের ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ছিল এর উৎপত্তিস্থল।
ভূমিকম্পের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। একই সঙ্গে বাংলাদেশেও মৃদু কম্পন টের পাওয়া গেছে।