ফ্যাশন ডিজাইনার রোজিনা আহাম্মেদ রুনি আয়োজন করছেন তার নতুন প্রদর্শনী ‘এক্সক্লুসিভ ব্র্যান্ডিং এক্সিবিশন’। আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার ও রবিবার) নিউইয়র্কের জ্যামাইকা এলাকার ১৬৯ হিলসাইড এভিনিউতে মান্নান সুপার মার্কেট সংলগ্ন ‘জাশন’ পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী।
সাংস্কৃতিক সংগঠক নেসার জামিল শুডডু আইবিএন নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পোশাক শিল্পে দীর্ঘদিন ধরে সৃজনশীলতা ও নতুনত্বের ধারায় কাজ করে যাচ্ছেন রোজিনা রুনি। আধুনিকতার ছোঁয়া, রঙের বৈচিত্র এবং শালীনতার সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন নিজস্ব এক পরিচিতি। খ্যাতি বা আর্থিক সাফল্যের চেয়ে তিনি সবসময় গুরুত্ব দিয়েছেন অনুসারীদের আন্তরিক মতামত ও ভালোবাসাকে।
আয়োজকরা আশা করছেন, এই প্রদর্শনীতে নিউইয়র্ক প্রবাসীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ রুনির ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।