প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে নিরাপদ অভিবাসন ইস্যু গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।
স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সমুদ্রপথে ইতালি যাওয়ার চেষ্টায় বহু বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন—এ সমস্যা সমাধানে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী মেলোনি জানান, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনে ইতালি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে।
অধ্যাপক ইউনূস বাংলাদেশের সঙ্গে ইতালির বাণিজ্য সম্প্রসারণের প্রস্তাব দিলে প্রধানমন্ত্রী মেলোনি “ইতালি–বাংলাদেশ বিজনেস ফোরাম” গঠনের প্রস্তাব দেন। এছাড়া তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
সূত্র: বাসস