রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হননি।
রাত ১২টা ২০ মিনিটের দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।
তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।