ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (০৩ নভেম্বর) দিগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’
ওই স্ট্যাটাসের সঙ্গে বিমানের ভেতরে অবস্থান করার একটি ছবিও যুক্ত করেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দেখা গেলেও তাঁরা ঠিক কোথায় যাচ্ছেন, সে বিষয়ে স্ট্যাটাসে কিছু উল্লেখ করা হয়নি।