চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) দেশে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার।
সে হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।
এদিকে চলতি বছরের ১ নভেম্বর এক দিনেই দেশে ২২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই দিনে এসেছিল ৪৩ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ওই দিনে রেমিট্যান্সপ্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন। একই সঙ্গে রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা এবং বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।