বাংলালিংকের অবকাঠামোর সঙ্গে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট-টু-মোবাইল প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক মোবাইল সেবা চালু হয়েছে। এই যুগান্তকারী অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।
- স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেক জানিয়েছেন, এই প্রযুক্তির ফলে দেশের প্রত্যন্ত অঞ্চল, দুর্গম চরাঞ্চল এবং সামুদ্রিক সীমানার মতো টাওয়ারবিহীন এলাকার মানুষও সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করতে পারবেন।
- দক্ষিণ এশিয়ার মধ্যে এটিই প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালুর ঘটনা।
- প্রাকৃতিক দুর্যোগ বা বিদ্যুৎ বিপর্যয়ের কারণে প্রচলিত সেলুলার নেটওয়ার্ক অচল হয়ে পড়লেও ফোরজি স্মার্টফোন ও বাংলালিংক সিম ব্যবহার করে গ্রাহকেরা জরুরি বার্তা ও লোকেশন শেয়ারিং সুবিধা উপভোগ করতে পারবেন।