রাজধানীর ওপর চাপ কমাতে ঢাকার আশপাশে দ্বিতীয় শহর গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকার ওপর চাপ কমাতে রাজধানীর সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করা হবে। একই সঙ্গে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বজনীন বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পরিবর্তিত পরিস্থিতিতে কঠিন হলেও নগরের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’
এ সময় বিকেন্দ্রীকরণ, নগরায়ণ ও আঞ্চলিক উন্নয়নের ওপরও গুরুত্ব দেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার মুখোমুখি করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে নগরের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’