স্পেনের রাজধানী মাদ্রিদে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদ মাদ্রিদ শাখার উদ্যোগে আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা খলিলুর রহমান। সাধারণ সম্পাদক আজমাল হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারি সোসাইটি ইউকে শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আশারাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ইউকে গ্রেটার লন্ডন ডিভিশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে জামাতে ছুরা থেকে জামাতে ছালিছ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান ক্বারি হাফিজ উসমান খান শামীম, হাফিজ আবুল কাশেম, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের প্রধান উপদেষ্টা এ কে এম জহিরুল ইসলাম, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুক, সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক হাফিজ আবু তাহের মিসবাহ, মাওলানা আবুল কালাম শিবলু ও নুরুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি বকুল খান, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কাউছার হোসেন টিপু, সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুর রশিদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আলী হোসেন চৌধুরী, উনু মিয়া, আব্দুল জব্বার তালুকদার, হোসেন আহমদ, রাজু আহমদ, ক্বারী আতিকুর রহমান, মাওলানা আব্দুল হামিদ ও ক্বারী আব্দুল কুদ্দুসসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “কোরআন শিক্ষা মানুষের আত্মিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসে নতুন প্রজন্মের সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে দারুল ক্বিরাতের মতো শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।” তারা শিক্ষার্থীদের নিয়মিত কোরআন শিক্ষার পাশাপাশি ইসলামের আদর্শ ও নৈতিক মূল্যবোধ নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
পুরস্কার ও সনদ হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উদ্দীপনা দেখা যায়। অভিভাবকরাও আয়োজকদের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আয়োজকরা জানান, প্রবাসে প্রবাসীদের মাঝে কোরআন শিক্ষা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সর্বশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।