ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের জয়কে স্বাগত জানিয়েছে পাকিস্তানের জামায়াতে ইসলামী।
দলটির ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে উল্লেখ করা হয়, “বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পূর্ণ প্যানেলসহ শিবিরের ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন।”
পোস্টটিতে আরও বলা হয়, “এই অর্জন জাতীয় রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণ সমাজের সক্রিয় ভূমিকা এবং ভারতীয় প্রভাবমুক্ত আন্দোলনের প্রতিফলন। এটি বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়নের পথে নতুন অধ্যায় সূচনা করবে।”
এর আগে পাকিস্তান জামায়াতের আমির নাইম উর রহমানও তাঁর এক্স আইডি থেকে শিবিরকে অভিনন্দন জানিয়েছিলেন। তবে কিছু সময় পর তিনি সেই পোস্ট মুছে দেন।