কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ টামনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর দুলাল কুমার সেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে সার্বিক শিক্ষা কার্যক্রম, পাঠদানের পদ্ধতি এবং বিদ্যালয়ের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে শিক্ষকবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইন্সট্রাক্টর দুলাল কুমার সেন প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং পাঠদান কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার প্রামানিক/আইন বলেন, “উপজেলা পর্যায়ের একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন
আকস্মিক পরিদর্শন বিদ্যালয়ের কার্যক্রমে নতুন গতির সঞ্চার করে। এটি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে কাজের প্রতি উৎসাহ বাড়াতে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় ইউআরসি ইন্সট্রাক্টরকে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।