রাজধানীর গণ্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) রাতে গণ্ডারিয়ার একটি অফিসে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন: চা-দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) এবং পথচারী আশা আক্তার (২০)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।