জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্টে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ফেনী অ্যাসোসিয়েশন জার্মানি’। শনিবার (২২ আগস্ট) ফ্রাঙ্কফুর্টের একটি স্থানীয় অডিটোরিয়ামে এই অভিষেক ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এরপর সংগঠনটির নবগঠিত কমিটির পরিচয় পর্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সংগঠনের সভাপতি আনিসুর রেজা সিজারের সার্বিক তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক জামশেদ আলম রানার পরিচালনায়। এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহ-সভাপতি বেলাল হোসেন ভুঁইয়া, মোস্তাফিজুর রহমান ফারুক, জালাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ মামুন, দপ্তর সম্পাদক আহমেদ শাকিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলমগীর, প্রচার সম্পাদক কাজী মিজানুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুর রহমান সবুজ এবং আপ্যায়ন সম্পাদক ফারুক সোহাগসহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ফেনী অ্যাসোসিয়েশন কেবল মিলনমেলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকবে না; প্রবাসীদের কল্যাণে নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো প্রয়োজনে বাংলাদেশেও কল্যাণমূলক কাজ করা হবে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য।
ফেনী অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানটি হলেও এতে সব জেলার প্রবাসীরা অংশগ্রহণ করেন। ফলে এটি প্রবাসীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার। অংশ নেওয়া প্রবাসীরা জানান, কর্মব্যস্ত জীবনে এই আয়োজন সামাজিক বন্ধন অটুট রাখতে ও ঐক্য জোরদার করতে বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি,সভাপতি: আনিসুর রেজা সিজার সহ-সভাপতি: বেলাল হোসেন ভুঁইয়া, মোস্তাফিজুর রহমান ফারুক, জালাল আহমেদ, আব্দুল মান্নান, কুতুব উল্লাহ, শহিদ উল্লাহ্ ও শহিদ উদ্দিন সাধারণ সম্পাদক,জামশেদ আলম রানা,সহ-সাধারণ সম্পাদক, মাহাবুবুল হক,সাংগঠনিক সম্পাদক,
মোহাম্মাদ আলমগীর,দপ্তর সম্পাদক,আহমেদ শাকিল
কোষাধ্যক্ষ: মোহাম্মদ মামুন,প্রচার সম্পাদক,কাজী মিজানুর রহমান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,আশরাফুর রহমান সবুজ
সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,আহসান মনছুর সাগর
আপ্যায়ন সম্পাদক: ফারুক সোহাগ,সহ-আপ্যায়ন সম্পাদক, সোহাগ মিয়া,ধর্ম বিষয়ক সম্পাদক,মাষ্টার শাহজাহান
সমাজসেবা সম্পাদক,রেজাউল করিম আরমান,সহ-সমাজসেবা সম্পাদক,শরিফুল ইসলাম সোহেল,নির্বাহী সদস্য,ফারজানা রেজা কনা, খালেদা আলম রুমা, বকুল রহমান, ইয়াসমিন আহমেদ মিতা ও তাসলিমা নাসরিন রুমকি। উপদেষ্টা পরিষদ: মাওলানা আবু বকর সিদ্দিক, আহমেদ আলাউদ্দিন, শেখ শাহজাদা, কামাল লুক্স, আসিফ খান মনছুর ও আবুল কালাম।