নারীদের নিয়ে ‘নোংরা মন্তব্য’ ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। তিনি জানান, অপরাধীর সংখ্যা ১০০ কিংবা ১ হাজার যাই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই বার্তা দেন।
স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, অন্য সাধারণ রাজনীতিবিদ বা তারকাদের মতো তিনি এসবে সহনশীল নন এই বিষয়টি এখনো কিছু মানুষ বুঝতে পারছে না। নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের শাস্তির আওতায় আনতে তিনি বদ্ধপরিকর।
নিজের অবস্থান স্পষ্ট করতে স্ট্যাটাসের শেষে তিনি মুষ্টিবদ্ধ হাতের ইমোজিও যুক্ত করেন।
তবে ঠিক কোন ঘটনা বা কাদের উদ্দেশ্য করে তিনি এই স্ট্যাটাস দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তা সত্ত্বেও তাঁর এই কঠোর বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা তৈরি করেছে।