নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার টানানো ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে নাটোরের বড়াইগ্রামের বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (২০ আগস্ট) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বুধবার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর ফিডার এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সঞ্চালন লাইন বন্ধ রাখা হবে।
এর ফলে বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, উন্নয়নমূলক কাজ শেষে দ্রুত লাইন সচল করা হবে। তবে পরিস্থিতি ভেদে বিদ্যুৎ বন্ধের সময়সীমায় কিছুটা পরিবর্তন আসতে পারে। একই কাজের অংশ হিসেবে আগামী শনিবারও (২২ আগস্ট) সমপরিমাণ সময় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা রয়েছে।