সারা দেশের প্রান্তিক কৃষকদের নানাবিধ সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানিয়েছে প্রান্তিক কৃষকদের প্রাণের সংগঠন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন।
মঙ্গলবার, ১৮ আগস্ট কৃষি মন্ত্রী ও কৃষি সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনটির একটি প্রতিনিধি দল। এ সময় তারা দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক কৃষকদের বিদ্যমান নানা সমস্যা ও তাদের দুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।
প্রতিনিধি দলের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা হয় এবং এসব সমস্যা দ্রুত নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সাক্ষাৎকালে কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রান্তিক কৃষকদের সমস্যা চিহ্নিত করে দ্রুত বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি এবং সহ-সভাপতি ফুয়াদ সাকীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল আশা প্রকাশ করে, কৃষকদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
দেশের প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকারের কার্যকর সহযোগিতাও প্রত্যাশা করেন তারা।