জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলের পরিচালনায় আয়োজনে সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্পেন বিএনপি: সিনিয়র সহ-সভাপতি হেমায়েত খান, সহ-সভাপতি আব্দুল মোতালেব বাবুল, সাইদ মিয়া, ইউনুছ আলী, আব্দুল আওয়াল খান, সোলেমান আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও হুমায়ুন কবির রিগ্যান।
মাদ্রিদ মহানগর বিএনপি: সভাপতি সোহেল আহমদ সামছু, সাধারণ সম্পাদক কাজী জসিম ও যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক শিকদার। সহযোগী সংগঠন: স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদ আলী, স্পেন যুবদল নেতা মানিক ব্যাপারী, শাহ আলম, আজিজুল ব্যাপারী ও রুদ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।