বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক ইতালির রাজধানী রোমে আগমন করেছেন।
তিনি রোমের কেন্দ্রীয় তেরমিনি রেলস্টেশনে এসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান ইতালিপ্রবাসী বাংলাদেশি, দলীয় নেতাকর্মী এবং তাঁর নিজ নির্বাচনী এলাকা (নোয়াখালী-২) থেকে আসা প্রবাসীরা।
স্টেশনে অবতরণের পর ইতালি বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসীরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। সাক্ষাৎকালে নোয়াখালী-২ আসনের একাধিক প্রবাসী নাগরিক সমসাময়িক নানা বিষয় নিয়ে তাঁর সাথে আলোচনা করেন। জয়নুল আবেদীন ফারুকও রোমে বসবাসরত প্রবাসীদের সার্বিক খোঁজখবর নেন। জ্যেষ্ঠ এই নেতার আগমনকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পরে তিনি তাঁর নির্বাচনী এলাকার প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে কিছুক্ষণ একান্ত সময় কাটান। উক্ত অভ্যর্থনা ও সাক্ষাৎকালে ইতালি বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন:
শাহ মোহাম্মদ তৌহিদ কাদের, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ইতালি বিএনপি আব্দুল মান্নান হীরা, সাবেক সাংগঠনিক সম্পাদক, ইতালি বিএনপি জাহাঙ্গীর আলম সাগর, সাবেক সভাপতি, ফ্লোরেন্স বিএনপি জাকির হোসেন গণি, সভাপতি, ইতালি যুবদল ওমর ফারুক, সাধারণ সম্পাদক, ইতালি যুবদল।
এছাড়াও বিএনপি নেতা সোহেল চৌধুরী, খান রবিন, সোহাগ খান, নিরব খান, ফারুক হোসাইন, সাইফুল ইসলাম পারভেজসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।