ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচালিত ‘অবৈধ যুদ্ধ’ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির কয়েকজন সিনেটর। যুদ্ধ বন্ধের দাবিতে তারা একটি প্রস্তাবও উত্থাপন করেছেন।
মার্কিন সিনেটর জন হিকেনলুপার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ বন্ধ করার জন্য একটি প্রস্তাব পেশ করেছি।
যুদ্ধের ক্ষয়ক্ষতির প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, আমেরিকানদের জীবনহানি হয়েছে। গ্যাস ও সারের দাম আকাশছোঁয়া হয়েছে। আমাদের সামরিক মজুত ফুরিয়ে গেছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান নিয়ে দেশটির অভ্যন্তরে সমালোচনা বাড়ছে। এর মধ্যেই কয়েকজন সিনেটরের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের প্রস্তাব উত্থাপনের বিষয়টি সামনে এলো।
সূত্র: আল-জাজিরা