স্পেনের মাদ্রিদে বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ উন্নয়নকল্পে নতুন জমি ক্রয় ও প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদান নিয়ে ‘বৃহত্তর নোয়াখালী সমিতি’র উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৪ আগস্ট) মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার ‘গ্রাম বাংলা’ রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়। সংগঠনে সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নিশাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আবুল কাশেম মুকুল ও উপদেষ্টা মো. কিবরিয়া।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি দিদারুল আলম, সহ-সভাপতি মোমিনুল হায়দার, সহ-সভাপতি মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন, প্রচার সম্পাদক মো. শাহনেওয়াজ শান্ত এবং কোষাধ্যক্ষ ইয়াছিন আরাফাত শুভ।সভায় সভাপতির বক্তব্যে আবুল কাশেম বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের নতুন জমি ক্রয়ের জন্য সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আর্থিক অনুদান দেওয়ার আহ্বান জানান। একই সাথে প্রবাসে বসবাসরত বৃহত্তর নোয়াখালীবাসীদের কাছ থেকে অনুদান সংগ্রহের লক্ষ্যে সাবেক সভাপতি আবুল কাশেম মুকুলকে প্রধান করে একটি বিশেষ উপকমিটি গঠন করা হয়।
এদিকে সংগঠনের সভাপতি আবুল কাশেম এবং সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে গমন করায় আগামী এক মাসের জন্য সহ-সভাপতি দিদারুল আলমকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আলোচনা শেষে উপস্থিত সবার অংশ গ্রহণে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।